আন্তর্জাতিক সংস্থা পোর্টাল

আইন সহায়তা কেন্দ্র (আসক) ও মানবাধিকার ফাউন্ডেশনের ঈদ পূণর্মিলনী

আইন সহায়তা কেন্দ্র (আসক) ও মানবাধিকার ফাউন্ডেশনের আয়োজনে ঢাকায় ১২ জুলাই (শনিবার) এক বর্ণাঢ্য ঈদ পূর্ণমিলনী ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গ, সাংবাদিক, মানবাধিকারকর্মী, শিল্পী ও সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যক্ষ নুর আফরোজ বেগম জ্যোতি। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের চেয়ারম্যান মো. শামছুল আলম।

Language Resources

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের কোষাধ্যক্ষ খন্দকার আলমগীর হোসেন, শিল্পী উন্নয়ন ফাউন্ডেশনের চেয়ারম্যান চিত্রনায়ক যুবরাজ খান, ফেডারেশন অফ বাংলাদেশ জার্নালিস্ট অর্গানাইজেশনের (এফবিজেও) চেয়ারম্যান ও দৈনিক একুশে সংবাদ এর সম্পাদক ড. শাহজাহান মজুমদার, স্বদেশ বিচিত্রা’র সম্পাদক কবি অশোক ধর, আইন সহায়তা কেন্দ্র ও মানবাধিকার ফাউন্ডেশনের সিনিয়র ভাইস চেয়ারম্যান এ এফ এম রাসেল পাটোয়ারী, পাক্ষিক বার্তা প্রবাহ সম্পাদক মোহাম্মদ মনির হোসেন কাজী, আইন সহায়তা কেন্দ্র ও মানবাধিকার ফাউন্ডেশনের উপদেষ্টা মো: কামরুজ্জামান আসাদ এবং পরিচালক হাজী মোসলেম হোসেন সরদার।

Human Rights & Liberties

বক্তারা বলেন, মানবাধিকার ও আইনি সহায়তার ক্ষেত্রে আসক ও মানবাধিকার ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে সমাজের নিপীড়িত ও প্রান্তিক জনগোষ্ঠীর জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। এছাড়া সংগঠনের চেয়ারম্যান বলেন, সমাজের সুবিধাবঞ্চিত জনগণের পাশে দাঁড়ানোই আমাদের মূল লক্ষ্য। সভায় সংগঠনের ভবিষ্যৎ পরিকল্পনা, সম্প্রসারণ কার্যক্রম এবং সদস্যদের সক্রিয় অংশগ্রহণের বিষয়ে আলোচনা হয়। অনুষ্ঠান শেষে সবাইকে ঈদের শুভেচ্ছা উপহার প্রদান করা হয় এবং এক আনন্দময় প্রীতি ভোজের মধ্য দিয়ে সভার সমাপ্তি ঘটে।

Islam

কনটেন্টটি শেয়ার করতে ক্লিক করুন

চেয়ারম্যান

মোঃ শামছুল আলম

আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা
আইন সহায়তা কেন্দ্র আসক ও মানবাধিকার ফাউন্ডেশন

নির্বাহি পরিচালক

খন্দকার সাইফুল ইসলাম সজল

আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা
আইন সহায়তা কেন্দ্র আসক ও মানবাধিকার ফাউন্ডেশন

পরিচালক প্রধান
আন্তর্জাতিক বিষয়ক

আবুল কালাম আজাদ

আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আইন সহায়তা
কেন্দ্র আসক ও মানবাধিকার ফাউন্ডেশন

আইন হল দেশ এবং এর নাগরিকদের প্রতিরক্ষামূলক ঢাল যা সঠিক ও দৃঢ় সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা রাখে। যা দেশের অগ্রগতিতে সহায়তা করে।

error: Content is protected !!
Scroll to Top